WBPSC IDO Syllabus 2026: পূর্ণাঙ্গ সিলেবাস, পরীক্ষা পদ্ধতি ও গুরুত্বপূর্ণ টপিক
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Industrial Development Officer (IDO) পদে ২৪৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Advt. No. 15/2024) প্রকাশ করেছে। এই পোস্টে বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ সিলেবাস, মার্ক বিভাজন এবং প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক সহজ ভাষায় দেওয়া হলো ( WBPSC IDO SYLLABUS)।
এই নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের Micro, Small & Medium Enterprises and Textiles Department-এর অধীন Directorate of Micro, Small & Medium Enterprises-এ Industrial Development Officer নিয়োগ করা হবে।
যেসব পরীক্ষার্থী WBPSC IDO পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন, পরীক্ষার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাই WBPSC IDO SYLLABUS ভালো করে দেখে বুঝে নিন কোন বিষয় থেকে কোন টপিক গুরুরত্বপূর্ণ ।
পদের সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| পদের নাম | Industrial Development Officer (IDO) |
| দপ্তর | MSME & Textiles Department, Govt. of West Bengal (Directorate of MSME) |
| বেতন | Level-10: ₹32,100 – ₹82,900 (WBS ROPA 2019) |
| মোট শূন্যপদ | ২৪৭ |
| শিক্ষাগত যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা |
| বয়স | ১৮ – ৪৪ বছর (০১.০১.২০২৪ অনুযায়ী); SC/ST +৫, OBC (NCL) +৩ বছর ছাড় (শুধু পশ্চিমবঙ্গের প্রার্থী) |
| আবেদন ফি | ₹১৬০ + সার্ভিস চার্জ (SC/ST ও PwBD প্রার্থীদের ফি লাগবে না) |
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুধুমাত্র অনলাইনে: psc.wb.gov.in। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ পরে ওয়েবসাইটে জানানো হবে।
পরীক্ষা পদ্ধতি (Exam Pattern)
নির্বাচন হবে দুটি ধাপে: Part-I লিখিত পরীক্ষা (১০০ নম্বর) এবং Part-II ইন্টারভিউ (১৫ নম্বর)। দুটি মিলিয়ে মোট ১১৫ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে।
- লিখিত পরীক্ষায় ১০০টি MCQ, প্রতিটি ১ নম্বর
- সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
- নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে
- ইন্টারভিউয়ে কোনো কোয়ালিফাইং মার্ক নেই, তবে বাংলা ভাষার জ্ঞান পরীক্ষা করা হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়)
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
| ক্রম | বিষয় | নম্বর |
|---|---|---|
| ১ | English | ১৫ |
| ২ | Industrial Safety/Security Measures and Pollution Control Measures | ১০ |
| ৩ | Environmental Issues with Emphasis on Energy Conservation and Renewable Energy | ১৫ |
| ৪ | Physical Science | ১৫ |
| ৫ | Elementary Computer Knowledge | ১০ |
| ৬ | Industrial Scenario and Industrial Potential in West Bengal | ১৫ |
| ৭ | Mental Ability and Arithmetic | ২০ |
| মোট | ১০০ |
বিষয়ভিত্তিক সিলেবাস ও গুরুত্বপূর্ণ টপিক
১. Mental Ability and Arithmetic ২০ নম্বর
Arithmetic
- শতকরা (Percentage), লাভ-ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ
- অনুপাত-সমানুপাত, গড়, মিশ্রণ
- সময় ও কাজ, সময় ও দূরত্ব, নল-চৌবাচ্চা
- ল.সা.গু-গ.সা.গু, সংখ্যা পদ্ধতি, ক্ষেত্রফল ও আয়তন
Mental Ability / Reasoning
- Series (সংখ্যা ও বর্ণ), Coding-Decoding, Analogy, Classification
- Blood Relation, Direction Sense, Ranking-Order
- Syllogism, Venn Diagram, Statement-Conclusion
- Data Interpretation, Figure-based প্রশ্ন
বেশি গুরুত্বপূর্ণ: শতকরা, লাভ-ক্ষতি, সময়-কাজ, Series, Coding-Decoding। এই বিষয়ে নম্বর সবচেয়ে বেশি, তাই প্রতিদিন অনুশীলন জরুরি।
২. Physical Science ১৫ নম্বর
Physics
- গতি ও বল, নিউটনের সূত্র, কাজ-ক্ষমতা-শক্তি
- তাপ, আলো (প্রতিফলন-প্রতিসরণ), শব্দ
- বিদ্যুৎ ও চুম্বকত্ব (ওহমের সূত্র, রোধ, বৈদ্যুতিক ক্ষমতা)
- পারমাণবিক শক্তি, SI একক ও রাশি
Chemistry
- পরমাণুর গঠন, পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন
- অম্ল-ক্ষার-লবণ, pH, ধাতু ও অধাতু
- দহন, জ্বালানি, কার্বন ও তার যৌগ
- শিল্পে ব্যবহৃত রাসায়নিক পদার্থ (সার, সিমেন্ট, কাচ, ধাতুবিদ্যা)
বেশি গুরুত্বপূর্ণ: তড়িৎ, তাপ, অম্ল-ক্ষার, ধাতু-অধাতু, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের বই যথেষ্ট।
৩. Environmental Issue, Energy Conservation and Renewable Energy ১৫ নম্বর
- বাস্তুতন্ত্র, খাদ্যশৃঙ্খল, জীববৈচিত্র্য ও সংরক্ষণ
- বায়ু, জল, মাটি ও শব্দদূষণ: কারণ ও প্রতিকার
- জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস গ্যাস, ওজোন স্তর
- পুনর্নবীকরণযোগ্য শক্তি: সৌর, বায়ু, জলবিদ্যুৎ, বায়োগ্যাস, জিওথার্মাল, জোয়ার-ভাটা
- শক্তি সংরক্ষণ: Energy Conservation Act, BEE, Star Rating
- পরিবেশ আইন ও সংস্থা: Environment Protection Act 1986, জাতীয় সবুজ ট্রাইব্যুনাল (NGT), আন্তর্জাতিক চুক্তি (কিয়োটো, প্যারিস চুক্তি)
বেশি গুরুত্বপূর্ণ: নবায়নযোগ্য শক্তি, ভারতের সৌর মিশন, দূষণ ও আইন, জলবায়ু সম্মেলন।
৪. Industrial Scenario and Industrial Potential in West Bengal ১৫ নম্বর
- পশ্চিমবঙ্গের প্রধান শিল্প: পাট, চা, বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, চামড়া, তথ্যপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ
- শিল্পাঞ্চল ও জেলাভিত্তিক শিল্প (আসানসোল-দুর্গাপুর, হলদিয়া, কলকাতা, সিঙ্গুর, কল্যাণী ইত্যাদি)
- MSME: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ, MSME Development Act 2006, কুটির ও ক্ষুদ্রশিল্প, হস্তশিল্প ও তাঁতশিল্প
- রাজ্য শিল্পনীতি ও প্রকল্প: Bengal Global Business Summit (BGBS), শিল্পসাথী, কর্মসাথী, Silpa Sathi পোর্টাল
- SEZ, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, WBIDC, WBSIDC, Biswa Bangla প্রকল্প
- কেন্দ্রীয় প্রকল্প: Make in India, Startup India, PMEGP, Mudra, ODOP
- রপ্তানি-বাণিজ্য, বন্দর (কলকাতা ও হলদিয়া), পরিবহন ও পরিকাঠামো
বেশি গুরুত্বপূর্ণ: MSME-সংক্রান্ত আইন ও প্রকল্প এবং রাজ্য সরকারের সাম্প্রতিক শিল্প উদ্যোগ। এটি IDO পদের সরাসরি কাজের সঙ্গে যুক্ত, তাই ইন্টারভিউয়েও কাজে লাগবে।
৫. English ১৫ নম্বর
- Grammar: Tense, Articles, Preposition, Subject-Verb Agreement, Narration, Voice
- Vocabulary: Synonym, Antonym, One-word Substitution, Idioms & Phrases
- Error Spotting, Sentence Improvement, Fill in the Blanks
- Comprehension Passage, Spelling
বেশি গুরুত্বপূর্ণ: Error Spotting, Preposition, Idioms ও Comprehension।
৬. Industrial Safety/Security Measures and Pollution Control১০ নম্বর
- কারখানায় নিরাপত্তা: PPE, অগ্নি নিরাপত্তা ও অগ্নিনির্বাপক, প্রাথমিক চিকিৎসা
- শিল্প দুর্ঘটনা ও ঝুঁকি ব্যবস্থাপনা (ভোপাল গ্যাস দুর্ঘটনা ইত্যাদি)
- Factories Act 1948 (নিরাপত্তা, স্বাস্থ্য ও কল্যাণ সংক্রান্ত ধারা)
- বিপজ্জনক রাসায়নিক ও বর্জ্য ব্যবস্থাপনা: Hazardous Waste Rules, ই-বর্জ্য
- দূষণ নিয়ন্ত্রণ: Water Act 1974, Air Act 1981, CPCB ও WBPCB-এর ভূমিকা
- Effluent Treatment Plant (ETP), Environmental Impact Assessment (EIA)
- কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও পেশাগত রোগ
বেশি গুরুত্বপূর্ণ: Factories Act, Water ও Air Act, ETP, ঝুঁকিপূর্ণ বর্জ্য।
৭. Elementary Computer Knowledge ১০ নম্বর
- কম্পিউটারের মৌলিক ধারণা, হার্ডওয়্যার-সফটওয়্যার, Input/Output ডিভাইস
- মেমরি (RAM, ROM, Cache), সংখ্যা পদ্ধতি (Binary, Hexadecimal)
- MS Word, Excel, PowerPoint, Shortcut Key
- ইন্টারনেট, ই-মেইল, ব্রাউজার, নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা
- অপারেটিং সিস্টেম (Windows), কম্পিউটারের ইতিহাস ও প্রজন্ম, গুরুত্বপূর্ণ ফুল ফর্ম
বেশি গুরুত্বপূর্ণ: MS Office, Shortcut Key, মেমরি, ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা।
প্রস্তুতির কৌশল
- আগে বেশি নম্বরের বিষয়: Mental Ability & Arithmetic (২০) এবং পরে Physical Science, Environment ও Industrial Scenario (প্রতিটি ১৫)।
- নেগেটিভ মার্কিং মাথায় রাখুন: ৪টি ভুল উত্তরে ১ নম্বর কাটা যায়, তাই নিশ্চিত না হলে অন্ধকারে তীর ছুঁড়বেন না।
- সময় ভাগ করুন: ৯০ মিনিটে ১০০ প্রশ্ন, অর্থাৎ প্রতি প্রশ্নে গড়ে প্রায় ৫২ সেকেন্ড। Mock Test দিয়ে অভ্যাস করুন।
- West Bengal-ভিত্তিক বিষয় আপডেট রাখুন: রাজ্যের শিল্পনীতি ও সাম্প্রতিক প্রকল্পের খবর নিয়মিত পড়ুন।
- ইন্টারভিউয়ের জন্য: বাংলা পড়া, লেখা ও বলার দক্ষতা প্রস্তুত রাখুন, কারণ এটি ইন্টারভিউয়ে পরীক্ষা করা হবে।
কোয়ালিফাইং মার্কস (Aggregate-এ)
| UR | EWS | MSP | OBC | SC | ST | PwBD |
|---|---|---|---|---|---|---|
| ৪০% | ৪০% | ৪০% | ৩৮% | ৩৫% | ৩০% | ৩০% |
কমিশন প্রয়োজনে লিখিত পরীক্ষায় ক্যাটাগরিভিত্তিক কাট-অফ নির্ধারণ করতে পারে।
সংরক্ষণ অনুযায়ী শূন্যপদ
| SC | ST | OBC (NCL) | PwBD (UR) | PwBD (SC) | EWS | MSP |
|---|---|---|---|---|---|---|
| ৫২ | ১৪ | ১৮ | ৭ | ২ | ২৫ | ৫ |
বিজ্ঞপ্তি অনুযায়ী সংরক্ষণের সংখ্যা দপ্তরের জানানো তথ্যের ভিত্তিতে দেওয়া। বাকি পদ অসংরক্ষিত।
অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন
সূত্র: WBPSC Advertisement No. 15/2024